ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

করোনায় মৃতের সংখ্য ৩৭ লাখ ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২১ সকাল ৯:১৬

বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৬২৬ জন। এই সময়ে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৭ লাখ ১৬ হাজার ৬১৫ জন।

করোনার আপডেট দেয়া সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ তিন হাজার ৭২৩ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ২৮৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার ২২০ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।বিশ্ব

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং মারা গেছে ছয় লাখ ১১ হাজার ৬১১ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৩৫৯ জন এবং মারা গেছে তিন লাখ ৪০ হাজার ৭১৯ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৮ লাখ তিন হাজার ৪৭২ জন এবং মারা গেছে চার লাখ ৬৯ হাজার ৭৮৪ জন।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের