ভারতে ছোট কাপড় পরা মডেলদের শাসাল হিন্দু শক্তি সংগঠন
ভারতের উত্তরাখণ্ডে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলে ছোট কাপড় পরে আসায় মডেলদের শাসিয়েছেন হিন্দু শক্তি সংগঠন নামে একটি দলের নেতাকর্মীরা।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। সেখানে লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে রিহার্সেল চলছিল। ওইদিন হিন্দু শক্তি সংগঠনের নেতাকর্মীরা সেখানে যান। তাদের নেতৃত্ব দেন সংগঠনটির রাজ্য প্রেসিডেন্ট রাঘবেন্দ্র ভাটনগর।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাঘবেন্দ্র মডেলদের সঙ্গে তর্ক করছেন। পশ্চিমা পোশাক পরায় তিনি মডেলন সমালোচনা করেন।
রাঘবেন্দ্রকে বলতে শোনা যায়, “মডেলিং শেষ হয়ে গেছে। এখন বাড়িতে চলে যান। ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়।”
ওই সময় এক মডেল রাঘবেন্দ্রের সঙ্গে তর্কে জড়ান। ওই মডেল বলেন, “পোশাক নিয়ে আমাদের কিছু বলার আগে দোকানগুলোতে আগে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন।”
জবাবে রাঘবেন্দ্র বলেন, “আমাকে কিছু বলবেন না।” তখন মডেল জবাব দেন, “তাহলে আপনিও আমাদের কিছু বলবেন না। আমরা যা করছি তা করতে দিন।” এর জবাবে রাঘবেন্দ্র বলেন, “বাড়িতে আপনারা যা খুশি তাই করতে পারেন।”
তখন ওই নারী মডেল উত্তপ্ত হয়ে বলেন, “আপনি আমাদের বলার কে?” রাঘবেন্দ্রও ক্ষিপ্ত হয়ে বলেন, “ঠিক আছে আপনার এখানে থাকতে পারেন। কিন্তু আমি শো বন্ধ করে দেব। আপনার উত্তরাখণ্ডের সংস্কৃতিকে ধ্বংস করছেন।”
লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চন্দনি ওই মডেলকে সমর্থন জানিয়ে বলেন, তারা প্রাপ্তবয়স্ক। তারা নিজেদের খুশি অনুযায়ী যা ইচ্ছে তা পরতে পারে।
ওই সংগঠনের নেতাদের বাধা সত্ত্বেও গতকাল শনিবার ‘ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতা’ নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।
সূত্র: এনডিটিভি
Aminur / Aminur
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার