জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল
২৪-এ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে আত্নপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক লিংক(ইউটিএল)। আগামীকাল শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা ১১ ঘটিকায় এটির আত্নপ্রকাশ হবে বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বলেন, আমাদের এ সংগঠন ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের স্পিরিটকে সামনে রেখে গঠিত হতে যাচ্ছে। এ সংগঠনের মূল প্রতিপাদ্য হলো- জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মূল কাজ হবে- শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখা, শিক্ষকগণের মর্যাদা রক্ষা ও স্বাধীনভাবে শিক্ষকতা পেশায় মনোনিবেশসহ শিক্ষাক্ষেত্রের সাথে সম্পৃক্ত বিষয়ের উপর কাজ করা। ড. বিলাল হোসাইন আরও বলেন, গত ১৫ জুলাই আমরা সংগঠনটির আত্মপ্রকাশের কথা ঘোষণা দেওয়ার পরপরই দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেগণ যেভাবে সাড়া দিয়ে আমাদের এ প্লাটফর্মের সাথে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন তা আশাব্যঞ্জক। আমরা আশা রাখি, শিক্ষাক্ষেত্রে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা এই সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে সমাধান করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান বিশ্বাসকে আহবায়ক করে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হবে এই আত্নপ্রকাশ অনুষ্ঠান থেকে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক