ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে দুদিন : মাউশি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ১২:২৭

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই দিন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, শনিবার ও বুধবার নবম শ্রেণি এবং রোববার ও বুধবার অষ্টম শ্রেণির ক্লাস নেওয়া হবে। এছাড়াও সোমবার সপ্তম শ্রেণি এবং মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির ক্লাস হবে। আর চলতি বছরের এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নিতে হবে বলে নির্দেশনায় স্মরণ করে দেওয়া হয়েছে।

এর আগে, ৭ সেপ্টেম্বর স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের একটি মৌলিক রুটিন প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির নতুন আদেশে বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (নিম্ন মাধ্যমিক) শ্রেণি কার্যক্রম মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম) সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনা করতে হবে বলে মাউশির নতুন আদেশে বলা হয়েছে।

জামান / জামান

বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি

ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড