ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

উপদেষ্টার অপসারণ ছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার সম্ভব নয়: ইরান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২৫ বিকাল ৬:১৬

অযোগ্য ও অথর্ব স্বাস্থ্য উপদেষ্টাকে অপসারণ ছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।  
তিনি বলেন, ডক্টর ইউনুস দেশের যোগ্য অভিজ্ঞদের না নিয়ে ব্যক্তিগত পছন্দে অযোগ্য অথর্বদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে।
তাই বিগত ১১ মাসে দেশের দৃশ্যমান কোনো উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি বা সংস্কার সম্ভব হয়নি। দেশের স্বাস্থ্যখাত আজ ভয়াবহ নৈরাজ্য ও দুর্নীতির কবলে। ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা নিজেই অসুস্থ। তিনি কীভাবে স্বাস্থ্য খাতের পরিবর্তন করবেন। জনগণের স্বাস্থ্যসেবা কীভাবে নিশ্চিত করবে। তিনি দুর্নীতি ও লুটপাটে জড়িত সিন্ডিকেটের পাহারাদার হিসেবে কাজ করছেন। অবিলম্বে তাকে অপসারণ না করলে স্বাস্থ্যখাত ধ্বংস হবে, আর জনদুর্ভোগ ও মৌলিক অধিকার আরও সংকুচিত হবে।  
শনিবার (২৬ জুলাই) দুপুরে পুরানো পল্টনে ঢাকা মহানগর লেবার পার্টির উদ্যোগে অবিলম্বে ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ডা. ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের অনেকেই এখনও চিকিৎসা বঞ্চিত। সরকারি হাসপাতালগুলোর কাছে তাদের চিকিৎসা, তালিকা, বা পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। একইভাবে উত্তরা মাইলস্টোন ট্রাজেডিতে আহত ছাত্র-শিক্ষকদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা প্রমাণ করে—এই উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ।
ডা. ইরান আরও বলেন, দুর্নীতি, ভুয়া ওষুধ, হাসপাতাল সিন্ডিকেট, ওষুধ বাজারে কালোবাজারি—সব মিলিয়ে জনগণের জীবনের ঝুঁকি এখন সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে। অথচ স্বাস্থ্য উপদেষ্টা দায় নিতে তো দূরে থাক, বরং এসব অপকর্মকে আড়াল করে যাচ্ছেন। আমরা জনগণের পক্ষ থেকে হুঁশিয়ার করছি—চিকিৎসা খাত নিয়ে ছিনিমিনি আর চলবে না। উপদেষ্টাকে অপসারণ না করলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মহানগর আহ্বায়ক মো. মাসুম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, নাগরিক অধিকারের স্বাধীনতার সভাপতি অ্যাডভোকেট আজমেরী বেগম ছন্দা, লেবার পার্টির যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, মহানগর যুগ্ম আহ্বায়ক মুফতি আরিফ বিন শহীদ, মো. ফিরোজ আলম, নগর সদস্য এনামুল হক আখন্দ, দেলোয়ার হোসেন রিপন, রবিউল ইসলাম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন প্রমুখ।  
মিছিলটি পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্স থেকে শুরু হয়ে সচিবালয়, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এমএসএম / এমএসএম

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন