ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

হঠাৎ ফায়ার এলার্ম, কিছু সময় স্থগিত ছিল ঐকমত্য কমিশনের আলোচনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:১২

সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে হঠাৎ করে ফায়ার এর্লাম বেজে ওঠায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন কমিশনের সদস্য ও আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা। ফলে কিছু সময়ের জন্য কমিশনের আলোচনা স্থগিত করা হয়। 

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের শুরুতে চার প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে আলোচনার শুরুতে এ ঘটনা ঘটে।এর আগে আলোচনা থেকে ওয়াক-আউট করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করে ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে কমিশনের সদস্য ও বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নেমে আসেন। যদিও পরে বোঝা যায় যায় ভবনে আগুনের কোনো ঘটনা ঘটেনি। পরে কিছু সময় নিচ তলায় কমিশনের সদস্য ও রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে গল্প করে আবার আলোচনার জন্য দ্বিতীয় তলায় ফিরে যান।

আলোচনায় অংশ নিতে যাওয়া গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, হঠাৎ ফায়ার এলার্ম বেজে ওঠায় রুমের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় কমিশন ও রাজনৈতিক দলের নেতারা দ্বিতীয় তলা থেকে নিচে নেমে আসেন। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কেউ ভুলে হাত দিয়েছে অথবা কারও সিগারেটের ধোঁয়া ফায়ার এলার্মের সিস্টেমে ঢুকে পড়ার কারণে এলার্ম বেজে ওঠে। ১২টা ৪৫ মিনিট থেকে আবার আলোচনা শুরু হয়েছে।  

এমএসএম / এমএসএম

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা