ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২৫ বিকাল ৫:৪১

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া হবে না।

আজ সোমবার (২৮ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে নির্মূল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।

প্রায় ৪০ মিনিটব্যাপী বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি।

এ সময় ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশে চলমান সংস্কার প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য গঠনে নিয়োজিত কমিশনের কাজ সম্পর্কেও অবহিত করেন। বলেন, এ কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, আমি মনে করি, কমিশন খুবই ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা