ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনায় সারাদেশে আরো ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৭


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২১ বিকাল ৫:৪০

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১৪৭ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯০৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৮০৮টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯১৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।

মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ১৩ ও নারী ২৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ এবং বেসরকারি হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়। মৃত ৩৮ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ছয়জন, সত্তরোর্ধ্ব নয়জন, আশির্ধ্ব দুইজন, নব্বইয়ের বেশি বয়সে একজন এবং ১০০ বছরের বেশি বয়সী একজন মারা যান।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জামান / জামান

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩