ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ


আমির হামজা ভূঁইয়া photo আমির হামজা ভূঁইয়া
প্রকাশিত: ৩০-৭-২০২৫ রাত ১১:৩

ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতি সরগরম হয়ে উঠেছে। জেলার ছয়টি আসনে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা সমাবেশ করার পাশাপাশি গণসংযোগও চালাচ্ছেন।

আগামী নির্বাচনে জেলার ছয়টি আসনে বিএনপির প্রার্থী হতে চান অন্তত ২৮ জন। সে হিসেবে প্রতিটি আসনে গড়ে প্রায় পাঁচজন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে গত ৫ আগস্টের পর উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও মনোনয়ন নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভাজন রয়েছে। এরই মধ্যে জামায়াত ছয়টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চারটি আসনে এবং বাংলাদেশ খেলাফতে মজলিস ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

জানা গেছে, ২০০১ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসন বরাবরই বিএনপি ও চারদলীয় জোটের দখলে ছিল। তবে এবারের নির্বাচনে সব আসন পুনরুদ্ধার করতে চাইছে বিএনপি। তবে বিএনপির সেই প্রচেষ্টায় চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের প্রার্থীরা। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল দৃঢ়তার সঙ্গে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সব আসনে এবার ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টির জন্য তিনি সবাইকে নিয়ে কাজ করছেন।

এমএসএম / এমএসএম

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান