ঢাকা শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নির্বাচনী করণীয় নিয়ে প্রবাসী বাংলাদেশীদের ভাবনা: সেমিনার অনুষ্ঠিত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ১১:১১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশীদের ভাবনা ও নির্বাচনের দিন করণীয় বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে গ্লোবাল সলিডারিটি এন্ড পিস (জিএসপি) উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন  এ,কে,এম, মাসুদুর রহমান  (প্রতিষ্ঠাতা জিএসপি) এবং সঞ্চালনায় ছিলেন  শাহ তৌহিদ কাদের ( প্রতিষ্ঠাতা সদস্য জিএসপি)। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইনশাল্লাহ আমরা আশা করি সামনে বাংলাদেশে একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া ফিরে আসবে। দীর্ঘদিন ধরে নানা সংকট ও পরিস্থিতির কারণে জনগণ ও আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, তবে দেশে আবার স্থিতিশীলতা ও স্বাভাবিক জীবন ফিরে আসবে।”
তিনি আরও বলেন, দেশি ও বিদেশি কিছু শক্তি বিএনপিকে  ক্ষমতায় আসতে দিতে চায় না। এসব শক্তি এমন কিছু গোষ্ঠীকে সামনে আনতে চাচ্ছে, যারা নারী অধিকার, ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সাম্যের জন্য হুমকিস্বরূপ।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও  বলেন, “আজ দেশ নেতৃত্বের সংকটে রয়েছে। সেই প্রেক্ষাপটে তারেক রহমানকে জনগণ আগামী দিনের নেতা হিসেবে গ্রহণ করছে। তাঁর রাজনৈতিক পরিপক্বতা ও নেতৃত্বগুণ প্রমাণ করে—তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম। 
ওবায়দুর রহমান স্বপন, মাহবুবুর রহমান অসীম, সামছুল গাজী, তরিকুল ইসলাম মুক্তি, আকবর হোসেন মাসুদ আকনের সার্বিক সহযোগিতায় উক্ত আয়োজন উপস্থিত ছিলেন জিএসপি প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দসহ বহির্বিশ্বের বিএনপির নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল

আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির

সিইসির সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল জামায়াত

স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই : সমাজকল্যাণ মন্ত্রী

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : ডা. শফিকুর রহমান

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী