ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গুলশানের প্রার্থী শামীম আহমদ একাই একশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৬ বিকাল ৬:৫১

গুলশান লেকে নৌকায় চড়ে ডাব মার্কায় ভোট চাইলেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শামীম আহমদ। তার নির্বাচনী প্রচারণা বিলবোর্ডে দেখা গেছে একাই একশ স্লোগান। তিনি বলছেন নৌকায় চড়ে নৌকার সমার্থকদের আহ্বান জানাচ্ছি ডাব মার্কায় ভোট দেয়ার জন্য। শামীম আহমদ করাল বস্তিবাসীদের অঙ্গীকার করে বলেছেন করাল বস্তি আধুনিক বসবাসের উপযোগী করে গড়ে তোলা হবে। গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকায় কোন সন্ত্রাসী ধর্ষক খুনি সুদখোর জঙ্গি রাজাকারকে বসবাস করতে দেয়া হবে না। গুলশান বনানী বারিধারা নিকেতন শাজাহানপুর ইসিবি চত্বর মাটিকাটা মহাখালীসহ তার নির্বাচনী এলাকায় কোন মদের দোকান কিংবা মদের বার চলতে দেয়া হবে না। প্রার্থী শামীম আহমদ বলেন, সেনানিবাসের অভ্যন্তরে নানারকম বিশৃঙ্খলা ও অনিয়ম আমার নজরে এসেছে। আমি নির্বাচিত হলে জাহাঙ্গীর গেট থেকে ইসিবি চত্ত্বর এবং কচুক্ষেত থেকে সৈনিক ক্লাব জনসাধারণ ও গণপরিবহনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেব। আর্মি গলফ ক্লাব সকল শিশুদের জন্য উন্মুক্ত করে দেব। কোন সেনাবাহিনী দেশের ব্যাবসায়ীদের নিকট থেকে আর্মি গলফ ক্লাবের নামে চাঁদা উত্তল করতে পারবে না। আমার এলাকার সকল ব্যাবসায়ী নিরাপদে কার্যক্রম পরিচালনা করবে। চাঁদাবাজ দ্বারা ব্যাবসায়ীরা আক্রন্ত হবে না। আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরাপদে বসবাসের উপযোগী করে গড়ে তুলব।

এমএসএম / এমএসএম

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম : দুদু

‘সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি’

সৌদি যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান পাশে থাকবে

‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন’

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির

'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির

এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী

গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির