ঢাকার পথে সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা
চীন থেকে কেনা সিনোফার্মের করোনার টিকার আরেকটি চালান ঢাকায় আসছে শনিবার (১৮ সেপ্টেম্বর)। এবারের চালানে ৫০ লাখ টিকা পাঠাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। ঢাকার চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, এরই মধ্যে চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৫০ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। শনিবার সকালে এ টিকা ঢাকায় পৌঁছাবে।
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় দিয়েছে ৬ লাখ ডোজ। এছাড়া বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান ৩ জুলাই দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।
এদিকে গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।
জামান / জামান
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে