বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু
রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত জুলাই আগস্টে নিহত অজ্ঞাতনামা লাশগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হবে আজ বিকেল ৩টায়।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
তিনি বলেন, রায়েরবাজার গণকবরে জুলাই ও আগস্ট মাসে যেসব অজ্ঞাতনামা লাশ দাফন করা হয়েছিল, সেগুলো আদালতের অনুমতি সাপেক্ষে উত্তোলন করা হচ্ছে। প্রতিটি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।
মো. জুয়েল রানা বলেন, আজ বিকেল ৩টায় এই কার্যক্রম শুরু হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইডির ফরেনসিক টিমের নেতৃত্বে এবং সোহরাওয়ার্দী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞ দল এই কার্যক্রম পরিচালিত করবে।
এর আগে, গত ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এখানে ১০০ জনের ওপরে দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো আমাদের চিন্তাভাবনায় আছে। খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করার ব্যবস্থা করবো। এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে ওঠানো হোক- এটাতে রাজি হননি। এখন তারা রাজি হয়েছেন। যদি তারা সবাই রাজি হয়ে যান তাহলে তাদের মরদেহগুলো আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করবো। আর কেউ যদি এখান থেকে মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় আমরা সেটাও অ্যালাউ করবো।
কতজনের কবর আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মোট ১১৪টি কবর আছে।
এমএসএম / এমএসএম
জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী
জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী
আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ