কাবুলে বাসে বোমা হামলায় নিহত ৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার হতাহতের এই ঘটনা ঘটে। আফগান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে গত দুই দিনে তৃতীয়বারের মত হামলার ঘটনা ঘটল। দেশটিতে অবস্থান করা সেনাদের যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার কারণে সামনের মাসগুলোতে এ ধরনের হামলা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
আফগান পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমের একটি এলাকায় রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত শিয়া জনগোষ্ঠীর মানুষই বেশি বসবাস করে।
কোনো সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠী এখনো এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
Link Copied