ইবিতে 'জুলাই স্মৃতি সংগ্রহশালা' উদ্বোধন
জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'জুলাই স্মৃতি সংগ্রহশালা' উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ২০৯ নম্বর কক্ষের এই সংগ্রহশালার উদ্বোধন করেন 'দৈনিক আমার দেশ' সম্পাদক মাহমুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও বিভিন্ন শিক্ষাক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।এই সংগ্রহশালায় স্থান পেয়েছে জুলাই আন্দোলনে প্রেরণা জোগানো আলোকিত চিত্র, জুলাই আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র ও অভ্যুত্থান নিয়ে লেখা বই ।
এবিষয়ে টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, "জুলাই আমাদের প্রাণের স্পন্দন হয়ে আছে। আমার শেকল থেকে মুক্তি পেয়েছি। জুলাই স্মৃতি সংগ্রহশালা ছিল একটি প্রাণের দাবি। এই সংগ্রহশালা'র দায়িত্বটি সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে যেভাবে আন্দোলন গুলো হয়েছিল তার স্থির চিত্রগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরবো।
তিনি আরো বলেন, "কুষ্টিয়া-ঝিনাইদহে বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের একটি তালিকা এখানে থাকবে । বৈষম্যবিরোধীর ব্যানারে যে আন্দোলনটি হয়েছিল সেখানে ধর্ম,বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল, যার ফসল এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রশাসনের সাথে কথা বলে এটিকে আরো কীভাবে পরিবর্তন, প্রসারিত করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিব।"
'দৈনিক আমার দেশ' সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। এই জুলাই স্মৃতি সংগ্রহশালা তরুণ প্রজন্মকে জুলাই বিপ্লব সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করবে।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু