ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২১ সকাল ৯:৫৩

কাশ্মিরে দুর্বৃত্তদের গুলিতে এক বিজেপি নেতা নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম খবর দ্য হিন্দু।

নিহতের নাম রাকেশ পণ্ডিত। বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ওই বিজেপি নেতা মুসতাক আহমেদ নামে এক বন্ধুর বাড়ি বেড়াতে গেলে ৩ দৃর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

গুলিতে ঘটনাস্থলেই রাকেশ নিহত এবং তার বন্ধুর মেয়ে আসিফা মুসতাক গুরুতর আহত হয়েছেন। আসিফার অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ওই হামলার তীব্র নিন্দা এবং নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানান।

নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত ত্রালের পৌর কাউন্সিলর এবং পুলওয়ামা জেলা বিজেপি ইউনিটের সম্পাদক ছিলেন। তিনি কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং অনেক সময়ে উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি মন্তব্য করতেন বলে জানা গেছে।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের