ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টিকা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার সময় এখন নয়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২১ দুপুর ১০:৩৭

বাংলাদেশকে টিকা দেয়া প্রসঙ্গে আলোচনার উপযুক্ত সময় এখন নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

অরিন্দম বাগচী বলেন, ভারতের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের পর্যায়ে আসেনি। নাগরিকদের টিকা নিশ্চিত করতে আমরা এখন টিকা আমদানির চেষ্টা করছি। সেখানে ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ ও নেপালে রপ্তানির বিষয় নিয়ে এখন আলোচনার উপযুক্ত সময় নয়। এ নিয়ে প্রশ্ন ওঠাও ঠিক না।

তিনি বলেন, টিকা ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম রফতানির ক্ষেত্রে ভারতই সবার আগে ছিল। তবে এখন আর তা সম্ভব নয়। আমরা দেশে টিকার উৎপাদন বাড়াতে চেষ্টা করছি। পাশপাশি আমদানির চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র থেকে ভারতে ভ্যাকসিন সরবরাহ করা হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাগচী বলেন, ভ্যাকসিন সহজলভ্য করতে ভারত সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটি দেশের অভ্যন্তরে উত্পাদন বাড়ানো হোক কিংবা বিদেশ থেকে সরবরাহের মাধ্যমেই হোক।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের