ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৩:৩৫

দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত ‘আল ফিকহ এন্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরীক্ষার রুটিন দেয়া, আগস্টের মধ্যে স্নাতক পরীক্ষা শেষ করে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের দাবিও জানান তারা।

রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের নিচতলায় বিভাগের গেটে তালা দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা।শিক্ষার্থীদের অভিযোগ, ‘জুলাই অভ্যুত্থানের পরে বিভাগের শিক্ষকরা ১৭ দফা দাবির প্রেক্ষিতে একটি অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেন। ক্যালেন্ডার অনুযায়ী ৪.১ সেমিস্টারের পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি৷ বারবার ফলাফল প্রকাশের দাবি জানালেও শিক্ষকরা নানা অজুহাতে ফল প্রকাশে দেরি করে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগেই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা আটকে নেই ‘আল ফিকহ এন্ড ল’ বিভাগ ছাড়া। এটা জুলাইয়ের পরবর্তী সময়ের সাথে গাদ্দারি।’জানতে চাইলে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, ‚শিক্ষার্থীদের দাবিদাওয়া আমরা মেনে নিয়েছি। একাডেমিক মিটিং ডেকে সিদ্ধান্ত জানানো হবে।’

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট