ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৪:৪২

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম। এতে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজের ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। এরইমধ্যে ১ আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে টিকাদান শুরুর আগ পর্যন্ত।

সোমবার (১১ আগস্ট) ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডা. আবুল ফজল বলেন, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আট দিন ইপিআই সেন্টারে গিয়ে স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের টিকা নেওয়ার সুযোগ থাকবে।

তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এক্ষেত্রে বাবা–মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং তাদের ভ্যাকসিন গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে।

ইপিআই কর্তৃপক্ষ জানায়, এক ডোজের ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।

সূত্র জানিয়েছে, যেসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা পাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট https://vaxepi.gov.bd/registration/tcv-এ প্রবেশ করে তথ্য পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করলে সঙ্গে সঙ্গেই ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সিস্টেমিক সংক্রমণ। সাধারণত দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে এটি ছড়ায়। উপসর্গের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে উপসর্গ অস্পষ্ট থাকায় অনেক সময় এটি অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়।

এমএসএম / এমএসএম

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী