মিয়ানমার ঐক্য সরকার
ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা
সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার।
ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
মিয়ানমারের জান্তা সরকার ইতিমধ্যে মিয়ানমার ঐক্য সরকারকে অবৈধ বলে ঘোষণা দেয়ার পর পাল্টা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা আসলো। মিয়ানমার ঐক্য সরকারের অনেকে জঙ্গলে আশ্রয় নিয়েছে। তাদের ওপর চলছে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন। এর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও হত্যাযজ্ঞের মতই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তাই সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের ছায়া সরকার।
বৃহস্পতিবার রাতে মিয়ানমারে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) সংখ্যালঘুনীতি নিয়ে তিন পৃষ্ঠার এক বিবৃতিতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য প্রার্থনা করেছে এনইউজি।
একই সঙ্গে মিয়ানমারে ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে বা অন্য যে কোনো দেশে জন্ম নেয়া বার্মিজ নাগরিকের সন্তানদেরও পূর্ণ নাগরিকত্ব দেয়ার অঙ্গীকার করেছে এনইউজি।
মিয়ানমারের রাজনৈতিক দলের অধিকাংশ সদস্য রয়েছেন ওই ছায়া সরকারে। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নাম দিয়ে এটিকেই মিয়ানমারের বৈধ সরকার বলে দাবি করেন তারা। তবে সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় থাকাকালে সু চির গণতান্ত্রিক সরকার রোহিঙ্গাদের ফেরাতে চায়নি। এমনকি তারা ‘রোহিঙ্গা’শব্দ ব্যবহার না করে ‘রাখাইনে বসবাসকারী মুসলিম’বলে অভিহিত করতেন সু চি সরকারের নেতারা।
জান্তা সরকারের হাতে ৮ শতাধিক মানুষ মারা যাওয়ার পর রোহিঙ্গাদের প্রতি মনোভাব অনেকটা পাল্টে গেছে তাদের।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক