ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিভিন্ন বিভাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাস উদ্বোধন করেন এবং নবীনদের স্বাগত জানান। নবাগতদের ক্লাস শুরুর প্রথম দিনে বিভাগে-বিভাগে হয়েছে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান।  

সকাল ১১টার দিকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি। প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম ছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ, অন্যান্যদের মধ্যে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং বিভাগের জ্যেষ্ঠতম প্রফেসর ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আকতার  হোসেন।

দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ওরিয়েন্টেশন ও নীবনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং বিভাগের জ্যেষ্ঠতম প্রফেসর ড. মুহাঃ আব্দুর রহমান আনওয়ারী। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ।

বাংলা বিভাগে অনুষ্ঠিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মনজুর রহমান। বক্তব্য দেন বিভাগের জ্যেষ্ঠতম প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ, প্রফেসর গাজী মোঃ মাহবুব মুর্শিদ, প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান প্রমুখ।

রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৩০৩ নং কক্ষে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালাম। এছাড়াও ফাইন আর্টস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন বিভাগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড