জবিতে র্যাগিং:বহিস্কার ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে র্যাগিং-য়ের অভিযোগে সাময়িক বহিষ্কার ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত র্যাগিং-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-১) অনুযায়ী ১৯তম ব্যাচের যুবরাজ হাসান, মোসাঃ রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।
ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত র্যাগিং-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-২) অনুযায়ী ১৯তম ব্যাচের সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনর ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখার ও সতর্কীকরণ করার বিষয়টি প্রত্যাহার করা হলো
এর আগে, গত রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত র্যাগিং-য়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ চার জনকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা সাতজন-ই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ ব্যাচ) শিক্ষার্থী।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের শিকারে অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একইসঙ্গে প্রতিটি বিভাগে বিশেষ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল