জাবিতে ফিলডিসির নতুন কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিলোসোফি ডিবেটিং ক্লাবের (ফিলডিসি) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দর্শন বিভাগের ১১৯ নং কক্ষে এক জরুরি সভায় সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন এ কমিটি ঘোষণা করেন।
১৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হয়েছেন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ওয়ায়েজ রিজন (৪৯ তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক (বিতর্ক) হয়েছেন রুবিনা জাহান তিথি (৫০ ব্যাচ), সাধারণ সম্পাদক (প্রশাসন) হয়েছেন নাজমুল হাসান (৫০ ব্যাচ)।
এছাড়া সহ-সভাপতি (প্রশাসন) হয়েছে সানভীর ইসলাম, সহ-সভাপতি (বিতর্ক) হয়েছেন সংগীতা পাল, যুগ্ম সম্পাদক (প্রশাসন) মাহিনুর নেসা অপর্না, যুগ্ম সম্পাদক (বিতর্ক) নাদিয়া মেসবাহ, সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাজনীন তাম্মি, অর্থ সম্পাদক শারমিন পূর্ণিমা, দপ্তর সম্পাদক শেখ ফরিদ, তথ্য ও প্রচার সম্পাদক শহীদুল্লাহ মনসুর।
এছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোলাইমান হোসেন, উপ অর্থ সম্পাদক হয়েছেন সাব্বির হোসেন সাবিত। কার্যকরী সদস্য হিসেবে রয়েছে মাহির রাইয়ান, জুনায়েদ, সাগর হোসেন, কামরুন নাহার পুষ্পিতা।
ফিলডিসির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, মডারেটর হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার হালদার এবং উপদেষ্টা হিসেবে আছেন সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।
এছাড়াও সম্মানিত কার্যাকারী সদস্য হিসেবেরয়েছেন ফাহিম হাসান নিহান, বৈশাখী রুবাইয়াত হক, ফাইয়াদ আসির ও সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন।
বিতর্ক চর্চা জোরদার করা, শিক্ষার্থীদের বিশ্লেষণী ও সমালোচনামূলক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় জাবির দর্শন বিভাগের প্রতিনিধিত্ব করাই নতুন কমিটির মূল লক্ষ্য বলে জানিয়েছে নতুন নেতৃত্বরা।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?