শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের কোনো তথ্য নেই
করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। স্কুল-কলেজ খুলে দেয়া হলেও এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজে কোভিড পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত যে অবস্থা তাতে নতুন করে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখতে সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসে আসছে।
স্কুলের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ে দীপু মনি বলেন, নানা কারণে অভিভাবকরা সন্তানদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করেন। এক্ষেত্রেও সবাইকে সচেতন থাকতে হবে।
প্রীতি / প্রীতি
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ