ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ইবি শিক্ষক পরিবহন ও রূপসা বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৮


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৪:২৯

কুষ্টিয়ার সদর উপজেলার এগারোমাইল এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী একটি কোস্টার বাস ও যাত্রীবাহী রূপসা পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক এবং কোস্টার বাসের চালক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শিক্ষকবাহী কোস্টারটি কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। পথে এগারোমাইল এলাকায় রূপসা পরিবহনের একটি বাস একটি ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কোস্টারের সঙ্গে সোজাসুজি ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই রূপসা পরিবহনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং কোস্টার চালক নজরুল ইসলাম। তাদের প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চালক নজরুল ইসলামের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, “প্রাথমিকভাবে সাত-আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

এদিকে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর রূপসা পরিবহনের চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এই দুর্ঘটনা নিয়ে এলাকায় চরম উদ্বেগ দেখা দিয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস