ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৩:২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসন ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুমে সভাটি শুরু হয়। 
সভায় বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ইথার টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাদাব মাহবুব। অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সম্পদ স্বংয়ক্রিয়ভাবে ট্র্যাকিং এবং সুরক্ষা করা সম্ভব হবে। 
 
সভায় ভাইস চ্যান্সেলর বলেন, সিকিউরিটি সিস্টেম ম্যানেজমেন্ট করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা যদি অ্যাসেট ম্যানেজমেন্ট-এর জন্য সিসিটিভি ক্যামেরার সাথে এই অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমকে যুক্ত করতে পারি তাহলে স্মার্ট ক্যাম্পাস তৈরি করার আমাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়নে আমরা এক ধাপ অগ্রসর হবো।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী তাঁর বক্তব্যে এই সিস্টেমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগসমূহের সভাপতি, হল প্রভোস্টবৃন্দ এবং অফিস প্রধানগণ ছাড়াও ইথার টেকনোলজিস লিমিটেড-এর প্রজেক্ট ম্যানেজার তানজির আহমাদ তুষার, বিজনেস অ্যাডভাইজার মোঃ রফিকুল ইসলাম এবং ইউআই ইউএক্স প্রধান তাসফিকুল আলম সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট