ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে সংসদ নির্বাচন হবে : তথ্য প্রতিমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ৪:৫৯

জনগণ তাদের খুশিমতো নির্বাচনে ভোট দেবেন। জনগণই সিদ্ধান্ত নেবেন কারা দেশ পরিচালনা করবে। বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে জাতিয় সংসদ নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে আওয়ামী সরকারই তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে- বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রেসক্রিপশন বিএনপির কাছ থেকে শিখতে হবে না। বাংলার জনগণ বিএনপির  প্রেসক্রিপশন শুনতে চায় না। বিএনপির কাছে নির্বাচন শিখতে হবে না। মির্জা ফখরুল হচ্ছেন খুনির অনুসারী, তিনি কী আর নির্বাচনী ফরমুলা দেবেন। মিডিয়া বেজ রাজনৈতিক সংগঠন বিএনপি। ভোটের দিন নাটক রচনায় পটু আর পল্টনে বসে মিডিয়ার সামনে কান্নাকাটি, ভোট বর্জন, এজেন্ট খুঁজে পায় না। এজেন্টরা যায় সিলেট, কক্সবাজার, থাইল্যান্ড ও মালেশিয়ায় ঘুরতে। কেন ঘুরতে যায় বুঝতে হবে। এই হচ্ছে বিএনপি। আর সব দোষ আওয়ামী লীগের, সব দোষ বঙ্গবন্ধুকন্যার, এই ব্যবসা আর বাংলাদেশে হবে না। 

ডা. মুরাদ বলেন, বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। নির্বাচন কোনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে আর লাভ নাই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ হবে না।

তিনি বলেন, আজকে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলছে গতিময়তার সাথে। খাদ্যের কোনো সংকট নেই বরং খাদ্য রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে পরিচিত পাচ্ছে বাংলাদেশ। মাথাপিছু আয় দুই হাজার ডলারের উপরে। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এ বদলে যাওয়া কোনো জাদুর কারণে হয়নি। এ বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

এমএসএম / জামান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা