অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যে অস্ট্রেলিয়ার রাস্তায় নামে লকডাউন বিরোধী অস্ট্রেলিয়ান নাগরিকরা। এঘটনায় ভিক্টোরিয়া রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে ২৩৫ জনকে। এছাড়া সিডনিসহ দেশটির বড় শহরগুলো থেকেও লকডাউনের বিরুদ্ধে মিছিল বের করার চেষ্টা করছে আরো ৩২ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার দেশটির পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরে শনিবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় পুলিশের পক্ষ থেকে। ভিক্টোরিয়া পুলিশ কমান্ডার মার্ক গ্যালিয়িয়েট জানান, প্রায় এক হাজার বিক্ষোভকারী মেলবোর্ন শহরের রিচমন্ড এলাকায় জড়ো হন যাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না। বিক্ষোভ মোকাবেলার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ নস্যাৎ করার জন্য পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয় এবং অনেকটা মারমুখীভাবে টহল দিতে থাকে।
তিনি আরো বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে। এসময় ২৩৬ জনকে আটক করা হয়। তারপরও লোকজন লকডাউনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং ১০ জন কর্মকর্তা আহত হয়েছেন যাদের ছয়জনকে হাসপাতালে নিতে হয়েছে।
এদিকে, স্থানীয় সময় রোববার নিউ সাউথ ওয়েলসে ১ হাজার ৮৩ টি নতুন কেস এবং আরও ১৩ জনের মৃত্যু রেকর্ড করেছে। প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান জানান, ২০ সেপ্টেম্বর সোমবার থেকে সকল উদ্বেগজনক প্রশাসনিক এলাকায় (এরিয়া অফ কনসার্ন) সিডনীর বাকি এলাকার বিধিবিধান প্রযোজ্য হবে, তবে অনুমোদিত অপরিহার্য্য কর্মীদের শর্তাবলী মেনে আগের মত ভ্রমণের অনুমতিপত্র সাথে রাখতে হবে। এছাড়া যথাযোগ্য কোভিড নিরাপত্তা মেনে রাজ্যের আউটডোর পাবলিক পুল ২৭ সেপ্টেম্বর সোমবার থেকে খোলা যাবে। রাজ্যের টিকা পাওয়ার যোগ্য জনসংখ্যার মধ্যে ৮১.৯ শতাংশ বাসিন্দা এক ডোজ ভ্যাক্সিন এবং ৫১.৯ শতাংশ এখন পুর্ন ডোজ ভ্যাক্সিন প্রাপ্ত হয়েছেন।
ভিক্টোরিয়ায় ৫০৭ জন নতুন সংক্রমিত রোগি এবং একজনের মৃত্যু রেকর্ড করেছে। প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ লক ডাউন-কারফিউ পরিস্থিতি থেকে উত্তরণে ৫ ধাপের রোডম্যাপ প্রকাশ করেছেন। রাজ্যের ৭০ শতাংশ উপযুক্ত বাসিন্দা সম্পূর্ন ডোজ টিকা প্রাপ্ত হলে লক ডাউন সমাপ্ত হবে। আশা করা হচ্ছে ২৬ অক্টোবর নাগাদ এই লক্ষ্য অর্জিত হবে। এই রোডম্যাপ অনুযায়ী, ৮০ ভাগ জনগোষ্ঠী টিকা নিলে রাজ্যের অবরুদ্ধতা কাটবে এবং ক্রিসমাসে ৩০ জন পর্যন্ত দর্শনার্থী বাসায় আসতে পারবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যের টিকা পাওয়ার উপযুক্ত নাগরিকদের ৭১.২ ভাগ একটি ডোজ নিয়েছেন এবং ৪৩.৫ ভাগ নিয়েছেন সবগুলো ডোজ। এছাড়া এসিটিতে ১৭ জন নতুন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
এমএসএম / জামান
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা