জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউটের রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সহযোগিতায় “বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫” পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম। এছাড়াও রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন মজুমদার প্রিন্স, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন মজুমদার প্রিন্স বলেন, “বৃক্ষ শুধু পরিবেশকে রক্ষা করে না, এটি আমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনভাবে যদি এই কর্মসূচি চালিয়ে যায় তবে তা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।” এ কর্মসূচিতে অংশ নেন রোভার-ইন-কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক, সকল রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা। কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল