ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে ছেলে নিহত, বাবা-মা হাসপাতালে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ২:২

পুরান ঢাকার গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসার পাশে এই ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বর্তমানে দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন, মোহাম্মদ মোসলিম (৬৫) ও তার স্ত্রী সালমা বেগম (৫০)। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের ছেলে মেজবাহ উদ্দিন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধ মোহাম্মদ মোসলিমের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেছেন, আমাদের বাসার দোতলার পাশে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো আছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে বারবার ট্রান্সমিটার স্পার্ক করছিল। একপর্যায়ে আগুন লেগে যায়। পরে ওই আগুন বাসার ভেতরে চলে এলে এতে বাবা-মা ও ভাই দগ্ধ হয়।

জাতীয় বার্নের চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিন মারা গেছেন। মোহাম্মদ মোসলিমের শরীরের ৯০ শতাংশ ও সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসাধীন দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

এমএসএম / এমএসএম

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী