ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ৪:৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) আইন অনুযায়ী সংশোধিত নীতিমালা আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে নীতিমালা প্রণয়ন কমিটি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতিমালাটি হাতে পাওয়ার পর আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভায় তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

গতকাল বৃহস্পতিবার ইউজিসির সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, “ইউজিসি আমাদের নিশ্চিত করেছে, আগামীকাল জকসুর সংশোধিত নীতিমালাটি প্রশাসনের কাছে জমা দেবে কমিটি। একই সঙ্গে আগামী সপ্তাহে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে নীতিমালার চূড়ান্ত খসড়া ইউজিসির কাছে পাঠানো হবে।”

উপাচার্য আরও জানান, “ইউজিসির মাধ্যমে নীতিমালাটি দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে বিধি আকারে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে সেদিনই আমরা জকসুর রোডম্যাপ ঘোষণা করব। তবে বিধি হাতে না পাওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা যাচ্ছে না।”

এর আগে গত ৭ মে বিশেষ সিন্ডিকেট সভায় নীতিমালা উপস্থাপন করা হলে শিক্ষার্থীদের মতামত সংযুক্ত করার সুপারিশ করা হয়। ফলে অনুমোদনের প্রক্রিয়া স্থগিত থাকে এবং শিক্ষার্থীদের মতামত বিবেচনায় নিয়ে একটি কমিটি গঠন করা হয়। তবে তিন মাস পেরিয়ে গেলেও নীতিমালা জমা দিতে না পারায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। অবশেষে সংশোধন কার্যক্রম শেষ করে আজ প্রশাসনের কাছে নীতিমালাটি জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কমিটি।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত