জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ইতোমধ্যেই দুটি প্যানেল ঘোষণা করা হলেও এখনো প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল ও বাম সংগঠনগুলো।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শিবিরের নেতৃত্বে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করা হয়। এর একদিন পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাগছাসের নেতৃত্বে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেল ঘোষণা করে তারা।
ক্যাম্পাসের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে—সংগঠনগুলো মধ্যকার দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দল ও প্রার্থী বাছাই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বই বিলম্বের মূল কারণ। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের দিন পেরিয়ে গেলেও প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল ও বাম সংগঠনগুলো ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দীন মোহাম্মদ বাবর বলেন, “আমরা ইতোমধ্যেই আমাদের প্যানেল গুছানোর কাজ সম্পন্ন করেছি। কেন্দ্রীয় সংসদের অনুমোদন পেলেই খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে।”
ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক আবরার হক অর্ক বলেন, " আমরা নিজেদের মধ্যে প্যানেল করেছি। যেহেতু এখনো নির্বাচনবিধি অনুযায়ী প্রচারণার সময় আসেনি তাই আমরা এখনো প্যানেল ঘোষণা করেনি৷ খুব শীগ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের প্যানেল ঘোষণা করা হবে।
তবে ক্যাম্পাসের শিক্ষার্থীরা মনে করছে, রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে দ্রুত প্যানেল ঘোষণা করতে না পারলে ভোটের মাঠে পিছিয়ে পড়বে ছাত্রদল ও বাম সংগঠনগুলো।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?