ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।
আর আগস্টে এখন পর্যন্ত ৭ হাজার ২২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৩১ জন।
এমএসএম / এমএসএম
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
পুলিশের বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজনে মামলা
দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
কাটছে নিম্নচাপের প্রভাব, বাড়তে পারে তাপমাত্রা
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
আট বিভাগেই বৃষ্টির আভাস