তিল ভর্তা তৈরির সহজ রেসিপি
বাঙালির পাতে ভর্তার কোনো পদ হলে যেন আর কিছু লাগে না! গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল ভর্তা হলে এক থালা ভাত নিমিষেই সাবাড় করে দেওয়া যায়। বেশিরভাগ ভর্তা তৈরির পদ্ধতিও বেশ সহজ। তবে বাটাবাটির ভয়ে অনেকে ভর্তা তৈরি করতে চান না। সেক্ষেত্রে ব্লেন্ডারেও তৈরি করা যেতে পারে। গরম ভাতের সঙ্গে তিল ভর্তা হলে কেমন হবে? চলুন জেনে নেওয়া যাক ঝটপট তিল ভর্তা তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
তিল- ১ কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
শুকনা মরিচ- স্বাদ অনুযায়ী
রসুন কুচি- ১ টেবিল চামচ
লবণ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
শুকনো খোলায় তিল ভেজে নিন। এরপর নামিয়ে পাটায় বেটে নিন। পাটায় বাটা সম্ভব না হলে বেল্ড করে নিতে পারেন। শুকনা মরিচ টেলে নিন। কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে হালকা ভেজে নিন। এবার মরিচের সঙ্গে লবণ মিশিয়ে ভালো করে ডলে নিন। এরপর তার সঙ্গে পেঁয়াজ ও রসুন ভাজা মেশান। এবার তাতে মেশান বেটে রাখা তিল। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু তিল ভর্তা। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Aminur / Aminur
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত