জবিতে পূজার ছুটিতে পরীক্ষা না নেয়ার ঘোষণা
আগামী ৭ অক্টোবর থেকে বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন৷ তার পরিপ্রেক্ষিতে পরীক্ষার সময়সূচি ঘোষণা শুরু করেছে বিভিন্ন বিভাগ। তবে ১২ অক্টোবর থেকে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু পরীক্ষা হওয়ায় এই সময়ে কোনো বিভাগ পরীক্ষা নিতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর রোববার বেলা ১১টা ৩০ মিনেটে মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ডিনস কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ৭ অক্টোবর ২০২১ তারিখের পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ১১ থেকে ১৬ অক্টোবর জান্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে ৭ অক্টোবর থেকে পরীক্ষার ঘোষণার পর থেকেই পরীক্ষার সময়সূচি ঘোষণা শুরু করে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ। পরিসংখ্যান বিভাগ, ইংরেজি বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বেশ কয়েকটি বিভাগ পূজার ছুটিতেও পরীক্ষার সময়সূচি প্রণয়ন করায় ব্যাপক সমালোচনা হয়। সনাতন ধর্মের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং সময়সূচি পরিবর্তনের আবেদন জানান। এ নিয়ে গত ১৮ সেপ্টেম্বর দৈনিক সকালের সময়ের প্রথম পাতায় একটি খবরও প্রকাশিত হয়।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied