ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল-মামুন'র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩০-৮-২০২৫ রাত ১১:২৮

৩০ আগস্ট'২৫ শনিবার দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম মোস্তফা আল-মামুন (হাজী মনিরের) পক্ষে নির্বাচনী শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়। 

শোডাউনটি কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু  হয়ে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড, বংশীপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এত নেতৃত্ব দেন হাত পাখা প্রতীকের প্রার্থী এস এম মোস্তফা আল মামুন। 

একাধিক পথ সভায় বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে সাতক্ষীরা-৪ আসনের প্রান্তিক মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি, বাঁধ ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেবো। লবণ-সহনশীল কৃষি, মাছ ও বিকল্প জীবিকা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় বেকারদের জন্য টেকসই কাজের ব্যবস্থা করবো। নারীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ নিশ্চিত করবো।

গণসংযোগ ও পথ সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা মুবাশশীরুল ইসলাম তকী, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি আরমান হুসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আবুল হোসেন, আব্দুল হাই সিদ্দিক, ছাত্রনেতা গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, ইন্জিনিয়ার ফয়জুল্লাহ,, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা খাইরুল বাশার, এস কে নাসির, কাজী মোনায়েম কবীর, মাওলানা তাওহিদুল ইসলাম তুহিন, ডাক্তার মুহাম্মাদ ইসহাক আলী সরদার, আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলাম প্রমুখ। 

তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারে উদ্যোগ নেবেন বলও জানান। বিশেষ করে অত্র আসনের জনগণের মাঝে বিশাল একটা অংশ হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বি; তাই তিনি মনে করেন ধর্ম-বর্ণ, জাত-পাত নির্বিশেষে সবার হয়ে কাজ করবেন এবং ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে আন্তধর্মীয় সহাবস্থান নিশ্চিত করবেন। সর্বোপরি সুন্দরবনঘেঁষা এই জনপদের জনগণের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা সহজিকরণ, দারিদ্র্য দূরীকরণ ও মানবিক সমাজ গড়াই হবে আমার  মূল ব্রত।

মোস্তফা আল মামুন আরো বলেন,“আমার পূর্বপুরুষদের ধারাবাহিকতায় আমি আমৃত্যু জনসেবায় নিবেদিত থাকবো। নেতা নয়, একজন সেবক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো।”

এমএসএম / এমএসএম

রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান

সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে

অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান

তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা

মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী