রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ বাংলাদেশিসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান হতাহতের চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যাচ্ছে, এ হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ ১২ প্রাণ হারিয়েছেন এবং ৩০৯ জন আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব শোকাহত পরিবারদের, বিশেষ করে নিহত বাংলাদেশি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছেন, নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, বেসামরিক জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা বরদাস্তযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
মাওলানা গাজী আতাউর রহমান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ উন্মুক্ত করার ওপর জোর দিয়েছেন।
aliul / aliul
রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা
মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী