ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:৪৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর বলেছেন, এ অঞ্চলের ইতিহাসে প্রতিটি পটপরিবর্তনে ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে তাদের সম্পৃক্ত করা হয় না। ফলে যে প্রত্যাশা নিয়ে মানুষ জীবন ও রক্ত উৎসর্গ করে পটপরিবর্তন ঘটায়, তা পূরণ হয় না।

তিনি বলেন, ওলামাদের রক্ত-ঘামে অর্জিত পটপরিবর্তনের পর রাষ্ট্র পুনর্গঠনে তাদের উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয়নি। তাই জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের কাজে ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কোনো ধরনের তৎপরতা দেখা যাচ্ছে না। জনদুর্ভোগ লাঘবেও সরকারের উদাসীনতা লক্ষণীয়। একের পর এক দাম বাড়িয়ে সব সংকট মানুষের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘দাম বাড়িয়ে সংকট সমাধান না করে সমস্যার গভীরে গিয়ে সমাধানের চেষ্টা করুন।’

সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক ওলামা-মাশায়েখ অংশ নেন। সকাল ৯টা থেকে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হয়। দুপুরে দেশের চলমান পরিস্থিতিতে ওলামা-মাশায়েখদের করণীয় বিষয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

সম্মেলন শেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে মুফতি মিজানুর রহমান সাঈদকে। সিনিয়র সহ-সভাপতি ড. এএফএম খালিদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি শামসুদ্দোহা আশরাফীকে।

অনুষ্ঠানে মুনাজেরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসাইন, আল্লামা ইয়াহইয়া মাহমুদ, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করীম আবরার ও মুফতি শামসুদ্দোহা আশরাফীসহ উলামা-মাশায়েখ নেতারা উপস্থিত ছিলেন।

aliul / aliul

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি