ভুয়া ভোটার ধরা পড়তেই কোণঠাসা বিজেপি
পঞ্চায়েত ভোটের আগে ভারতের উত্তরপ্রদেশে রাজনৈতিক চাপের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন পার্টি বিজেপি। স্থানীয় নির্বাচন কমিশনের দাবি, রাজ্যে এক কোটি ভুয়া ভোটারের সন্ধান পাওয়া গেছে।
কমিশন জানিয়েছে, একই নাম ও ঠিকানা একাধিকবার ব্যবহার হয়েছে এমন অনেক ভোটার আছে রাজ্যটিতে। অনেক ভোটারের বয়স ও লিঙ্গ পর্যন্ত হুবহু মিলে গেছে।
কমিশন সূত্রে জানা গেছে, এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে।
কমিশনের রিপোর্ট হাতে আসতেই রাজ্যজুড়ে আলোড়ন পড়ে গেছে। বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের বৈধতা যাচাই করতে। সন্দেহজনক নাম পাওয়া গেলে দ্রুত তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ রয়েছে।
রাজ্য নির্বাচনী কর্মকর্তা রাজপ্রতাপ সিং জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে এআই প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। বিরোধীরা বলছে, দীর্ঘদিন ধরে ভুয়া ভোটারদের আশ্রয় দিয়ে বিজেপি ভোটের সুবিধা নিয়েছে। এবার সেই সুযোগ কেটে দেওয়ায় শাসক দল কার্যত কোণঠাসা হয়ে পড়ছে।
কমিশন জানিয়েছে সংবেদনশীল বুথগুলোতে বাড়তি নজরদারি থাকবে এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে যাতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না ওঠে।
Aminur / Aminur
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার