ঢাবি ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতা বাতিল চেয়ে রিট আবেদনকারী ছাত্রীকে শিবির নেতার গণধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা ও শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে, সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ, সাক্ষর-সহ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘ছাত্র শিবির কর্তৃক নারী হেনস্তার শিকার ও নিপীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ঢাবি ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগ করার অভিযোগে রিট করেছিলেন এক বোন। সেই বোনের বিরুদ্ধে তাদের নেতারা গণধর্ষণের হুমকি দিয়েছে। ৭১-এ যারা গণধর্ষণ চালিয়েছে আমরা সেই দিনে আর ফিরে যেতে চাই না। ৫ আগস্ট পরবর্তী নিরাপদ ক্যাম্পাস চাই। তাদের ব্যাপারে ইন্টেরিম গভর্মেন্টকে বলতে চাই— এদেরকে দ্রুত গ্রেফতার করুন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোল অফিসে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন প্রতিটি রুমে ছাত্রলীগ ছিল এবং তাদের ভিতরে গুপ্ত হিসেবে শিবিরও ছাত্রলীগ করতো। তখন শিবিরের কোন কমিটি ছিল না। ৫ তারিখের পর হাসিনা পালিয়ে গেলে কী এমন হলো যে ছাত্র শিবিরের এতো এতো কমিটি চলে আসলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীকে আপনারা ধর্ষণের হুমকি দেন। আপনাদের এসব কাজ দেখে আমাদের নিন্দা জানাতেও লজ্জা হয়।
এমএসএম / এমএসএম
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত