ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নেতৃত্ব উন্নায়ন কর্মশালা


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৪:২৬

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও Bangladesh Youth Leadership Center (BYLC) এর সহযোগিতায় 'Ignite Leadership From Within' শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি খন্দকার আবু সাঈমের সভাপতিত্বে মুখ্য-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BYLC এর দক্ষতা উন্নয়ন প্রোগামের কার্যনির্বাহী সদস্য আকাশ সিংহ। এ কর্মশালায় ক্লাব পার্টনার হিসেবে ইবি হিউম্যান রিসোর্স ক্লাব, ইবি বিজনেস ক্লাব এবং ইবি অ্যাকাউন্টিং ক্লাব যুক্ত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১ম ও ২য় বর্ষের প্রায় তিন-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় মূখ্য আলোচক আকাশ সিংহ বলেন, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে এবং সাফল্য অর্জনে ব্যক্তির অঙ্গভঙ্গি বা অঙ্গবিন্যাস, কণ্ঠস্বর বা সুরের ভাঁজ, চোখের যোগাযোগ, অনুশীলন এবং মূল্যায়ন খুবই জরুরি।

তিনি বলেন, সফল নেতার জন্য স্পষ্ট ও প্রভাবশালী বক্তব্য অপরিহার্য। এজন্য বুদ্ধিমত্তার সাথে কথা বলা, উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ, শ্রোতাদের প্রয়োজন বোঝা এবং বক্তব্যকে পরিষ্কার ও প্রাসঙ্গিকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা উচিত। এছাড়া বক্তব্যের শুরুতে আকর্ষণীয় ভূমিকা, মূল অংশে যুক্তি এবং শেষে সারসংক্ষেপ থাকা উচিত। শরীরের ভঙ্গি, অঙ্গভঙ্গি ও চোখের যোগাযোগ কার্যকর নেতৃত্বের মূল উপাদান। কোমরে হাত দিয়ে দাঁড়ানো, চুল নিয়ে খেলা বা পকেটে হাত রেখে কথা বলার মতো ভঙ্গি বা মুদ্রাদোষ এড়ানো উচিত।'

উল্লেখ্য, কর্মশালা শেষে ইবি ক্যারিয়ার ক্লাবের সাথে BYLC একটি MOU স্বাক্ষরিত হয়। এর আলোকে ভবিষ্যতে যেকোনো ধরণের BYLC এর প্রোগ্রামে ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে ইবির শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবং বিশেষ সুযোগ-সুবিধা পাবে।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট