জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস স্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাস স্ট্যান্ড সরানোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক বহুপাক্ষিক বৈঠকে চারটি সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক করার লক্ষ্যে এক সপ্তাহ পরীক্ষামূলকভাবে সব বাস গোয়ালঘাট থেকে ফেরত যাবে।
সিদ্ধান্তগুলো হলো:
১. দুপুর ১২টা থেকে রায়ের সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্কমুখী কোনো পরিবহন প্রবেশ করতে পারবে না।
২. আগামী এক সপ্তাহ পরীক্ষামূলকভাবে সব বাস গোয়ালঘাট থেকে ফেরত যাবে।
৩. ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে।
৪. প্রয়োজনে এক সপ্তাহ পর পরিস্থিতি পর্যালোচনা করার জন্য পুনরায় সভা আহ্বান করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভোগান্তি হ্রাস এবং ক্যাম্পাস এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল