ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ২:৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ‎ ‎আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ মিছিল শেষ হয়। ‎ ‎সমাবেশে শিক্ষার্থীরা “জকসু আমার অধিকার, প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে”, “তাড়াতাড়ি বৃত্তি দে, নইলে গদি ছেড়ে দে”, “বৃত্তি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার” ইত্যাদি স্লোগান দেন। ‎ ‎শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দুই দফা দাবি নিয়ে আন্দোলন চললেও প্রশাসন আশ্বাস দেওয়া ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আন্দোলনের পথে নামতে গিয়ে এর আগে শিক্ষার্থীরা পুলিশি বাধা ও হামলার শিকার হয়েছেন তারপরও প্রশাসনের এমন গড়িমসি হতাশাজনক। শীঘ্রই দাবি পুরণ না করলে প্রশাসনের পদত্যাগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ‎ইনকিলাব মঞ্চের সভাপতি নূর মোহাম্মদ বলেন, “বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। অথচ বর্তমান ভিসি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অবকাঠামোগত সমস্যায় শিক্ষার্থীরা ভুগছে। আন্দোলনকে ‘মব’ আখ্যা দেওয়া যায় না। দাবি মানতে বিলম্ব হলে প্রশাসনের চেয়ার টিকবে না।” বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বলেন, “এখানে সবার দায়িত্ব আছে। আপনি যদি অসহায় হন, তবে দায়িত্ব ছেড়ে দিন। যতদিন যাবে, আন্দোলনের গতি আরও তীব্র হবে।”

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত