ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১:২৫

জবি শিক্ষার্থীদের মাঝে আবৃত্তি ও উচ্চারণ সচেতনতা বৃদ্ধি এবং চর্চার উদ্দেশ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দায়িত্বশীলরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও শিক্ষাবিদরা। প্রতিযোগিতার জন্য নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক শিউলী আক্তার বলেন, “দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তারই ধারাবাহিকতায় এই আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ আবৃত্তি চর্চায় নতুন প্রেরণা জোগাবে।” সভাপতি আতিক মেসবাহ্ লগ্ন বলেন, “বিগত সময়ে আমাদের কার্যক্রমের মাধ্যমে জবিআস ভাষাগত সমস্যার সমাধানকেন্দ্রে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। সবার উপস্থিতি ও সহযোগিতা আমাদের শক্তি যোগাবে। প্রতি বছর দেশের বরেণ্য আবৃত্তিশিল্পীদের নিয়ে আমরা আবৃত্তি উৎসব পালন করি। আমাদের প্রতিটি আয়োজনই স্বকীয়তা বজায় রেখে সারা দেশে ইতিবাচক সাড়া ফেলছে।” উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ নিয়মিত সাহিত্যপাঠ, উচ্চারণ অনুশীলন ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করে আসছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় ও প্রভাবশালী সাংগঠনিক শক্তি হিসেবে কাজ করছে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত