ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১ অক্টোবরের মধ্যে আবাসিক হল খুলে দেয়ার দাবি জাককানইবি শিক্ষার্থীদের


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ৪:১৪

করোনা মহামারীর কারণে বিগত দেড় বছর ধরে বন্ধ রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হলগুলো। বিভিন্ন সময়ে সশরীরে পরীক্ষা নেয়া হলেও সরকারী নির্দেশনার কারণে বন্ধ ছিল আবাসিক হল। ঢাবিসহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ১ অক্টোবর থেকে জাককানইবির সব আবাসিক হল খুলে দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক ফেসবুক গ্ৰুপে গত কয়েক দিন ধরেই আবাসিক হল খুলে দেয়ার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে সশরীরে পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। অথচ আবাসিক হল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বাইরের বিভিন্ন ছাত্রাবাসে গাদাগাদি করে থাকতে হচ্ছে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল-ফারাবি বলেন, আগামী মাসের ১ তারিখের মধ্যে হল খোলা চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আর কোনো টালবাহানা নয়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী নিরব হাসান রুবেল বলেন, আর কত? আমরা সাধারণ শিক্ষার্থীরা আর কোনো টালবাহানা সহ্য করব না।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ১ অক্টোবর থেকে আবাসিক হল খোলা চাই। দেশের বেশকটি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই হল খুলে দেয়া হয়েছে। সরকার থেকেও এখন কোনো বিধিনিষেধ নেই। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়েও হল খুলে দেয়া সময়ের দাবি।

২৭ সেপ্টেম্বরের পর ক্যাম্পাস খোলা হলে নতুন ও পুরাতন হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগ্ৰগতি কতটুকু- এমন প্রশ্নের জবাবে জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, আমরা হলগুলো খুলে দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পুরোনো দুটি আবাসিক হল অগ্নিবীণা ও দোলনচাঁপার সংস্কারকাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যেই কাজ শেষ হবে। একাডেমিক কাউন্সিল থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা ‍এলেই হল দুটি খুলে দেয়া হবে ।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত