ইবিতে রাসুল (সা:) কে নিয়ে স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবেঃ ইবি উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে সেখানে বিশেষভাবে গবেষণা করা হবে। গবেষণার ফলাফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিরাতুন নবি (সা:) উদযাপন উপলক্ষে ইবিতে “বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল্লাহ (সা:)” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ আমাদের বিচলিত করছে। কিন্তু সমাধান খুঁজতে দূরের দিকে তাকানোর প্রয়োজন নেই। আমাদের মহানবীর আদর্শই সব সমস্যার কার্যকর সমাধান।” তিনি সবাইকে মহানবীর শিক্ষা ও নীতিমালা অনুসরণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সিরাতুন নবি (সা:) উদযাপন কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী‘র সভাপতিত্বে এবং অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সিরাত বক্তৃতা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তৃতায় বলেন, “মহানবী (সা:) শুধু নীতিকথা বলেননি, বরং নিজের জীবনে তা বাস্তবায়ন করেছেন। তিনি সমাজে বৈষম্য দূরীকরণ থেকে শুরু করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন।” তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বের যুদ্ধ-বিবাদ, বৈষম্য ও পুঁজিবাদের ভয়াবহতা থেকে মুক্তির পথ হচ্ছে নবী করিম (সা:)-এর শিক্ষা ও আদর্শে ফিরে যাওয়া।
তিনি আরও বলেন, “মদিনা সনদ আজও পৃথিবীর ইতিহাসে এক অনন্য উদাহরণ, যেখানে ভিন্ন ধর্মের মানুষ ন্যায়ভিত্তিক রাষ্ট্রে সহাবস্থান করেছিল। মুসলমানদের এখন মহানবীর রেখে যাওয়া আদর্শের গুণাবলী অর্জন করা অত্যন্ত জরুরি।”
উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “মহানবীর জীবনভিত্তিক আলোচনা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাঁর জীবন আমাদের জন্য আলোকবর্তিকা।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “মুহাম্মদ (সা:) ছিলেন মানবজাতির মুক্তির পথপ্রদর্শক, যিনি মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন।”
এমএসএম / এমএসএম
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত