বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দূতাবাস থেকে আমাদের ফোন করে জানানো হয়েছে, মালয়েশিয়া বাংলাদেশি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।
এদিকে দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদি পাসপোর্টধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। এক্ষেত্রে বৈধ মালয়েশিয়ান ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র এবং কোভিড-১৯-এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে।
জামান / জামান
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্রী
নিউ গিনি প্রপার্টিজে হামলায় লোক ভাড়া করা ঠিকাদার বিকাশ গ্রেপ্তার
বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা : হাইকমিশনার
‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না
আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে
ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯
সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী
নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি
বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দিনের সংলাপ শুরু
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে