১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ১৭ অক্টোবর। শেষ হবে ১ নভেম্বর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
তিনি জানান, ভর্তি কমিটির সভায় ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৭ অক্টোবর, ‘খ’ ইউনিটের ২৪ অক্টোবর এবং ‘গ’ ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৫ আগস্ট গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়। তবে মোট তিন ইউনিটের প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেননি।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এরমধ্যে বিজ্ঞানে জমা পড়ে ১ লাখ ২ হাজার ৯৬০টি আর মানবিকে ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যে ৩৩ হাজার ৪৩৭টি। এ কারণে তৃতীয় ধাপে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। ১৩ সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ২০ সেপ্টেম্বর। এতে বিজ্ঞান বিভাগে প্রায় এক লাখ ৩২ হাজারের মতো নতুন আবেদন জমা পড়ে।
গুচ্ছভুক্ত ২৭ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা নেয়া হবে। ২০টিতে আয়োজন করা হবে মানবিক ও বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষা।
জামান / জামান
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ