ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ড.আব্দুল মুঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইবিতে স্মরণসভা


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ৪:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) অর্থনীতি বিভাগের প্রয়াত অধ্যাপক ড. আব্দুল মুঈদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিভাগটি ।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মিথিলা তানজিলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অধ্যাপক ড. মো: হারুন উর-রশিদ আসকারী, কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মো. আশরাফ উদ্দিন খান-সহ প্রয়াত অধ্যাপকের স্বজন ও অর্থনীতি বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

স্মরণসভায় বক্তারা অধ্যাপক ড. আব্দুল মুঈদ-এর শিক্ষাদান, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তার অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। তার নিষ্ঠা, আন্তরিকতা ও ছাত্রবান্ধব মনোভাব স্মরণ করে আবেগাপ্লুত হন সহকর্মী ও শিক্ষার্থীরা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মুঈদ স্যারকে চিনি। সকল কাজে উনি আমাকে পরামর্শ দিতেন সহযোগিতা করতেন। তাকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি জানি না তবে মূল্যায়ন করা উচিত। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার কোনো রাজনৈতিক পরিচয় ছিলো না। তিনি মানবতার মানুষ ছিলেন,তিনি বইয়ের জগতের মানুষ ছিলেন। নিজের কষ্ট উনি কারো কাছে শেয়ার করতেন না। উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অথচ কখনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না। পৃথিবীতে যত গুনী ব্যক্তি ছিলেন সবাই খুব কম বয়সে মারা গেছেন। মানবতার মুক্তির দিশারি হযরত মোহাম্মদ (সা.) মাত্র ৬৩ বছরে মারা গেছিলেন কিন্তু তার রেখে যাওয়া আদর্শ লক্ষ কোটি মানুষ জীবনে ধারণ করেছে। তার মৃত্যুর ১৪ শত বছর পরেও আজও তার আদর্শ অক্ষুণ্ণ রয়েছে। মুঈদ স্যারের মৃত্যু হয়েছে ৫ আগস্টের পরে। হয়ত আগস্ট পরবর্তী বাংলাদেশে মুঈদ স্যারকে মূল্যায়ন করার সক্ষমতা আমাদের ছিলো না। আল্লাহ আমার প্রিয় মুঈদ স্যারকে জান্নাতবাসি করুক।আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আলোচনা পর্ব শেষে প্রয়াত অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড