ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

অধিকতর তদন্ত কমিটি গঠন

বেরোবি শিক্ষকের যৌন হয়রানির সত্যতা খুঁজতে ফাঁস হওয়া অডিও ক্লিপ ফরেনসিক ল্যাবে


এম কে পুলক আহমেদ, বেরোবি photo এম কে পুলক আহমেদ, বেরোবি
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:৪৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং-এর অভিযোগ উঠে। সেই প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আরো অধিকতর তদন্তের জন্য সেই শিক্ষক ও শিক্ষার্থীর ফাঁস হওয়া অডিও ক্লিপের সত্যতা খুঁজতে ক্লিপগুলো পাঠানো হচ্ছে ফরেনসিক ল্যাবে। এ বিষয়ে আরো একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, এই শিক্ষকের সঙ্গে এক নারী শিক্ষার্থীর ফাঁস হওয়া কিছু অডিও ক্লিপের সত্যতা যাচাইয়ের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অডিও ক্লিপগুলো ফরেনসিক ল্যাবে পাঠিয়ে সেগুলোর সত্যতা যাচাই করবে। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১১৫তম সিন্ডিকেট সভায় যৌন হয়রানির বিষয়ে অভিযুক্ত কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক ল্যাবে পাঠাতে অনুমোদন দেওয়া হয় এবং একই সাথে একটি কমিটি গঠন করে দেওয়া হয়।

গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান ও গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তাজুল ইসলাম। এর আগে অভিযোগের ভিত্তিতে এই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। তবে সেই তদন্ত কমিটির রিপোর্টে মার্ক টেম্পারিং এর কোনো প্রমাণ মেলেনি বলে জানানো হয় এবং সেই কমিটি অডিও ক্লিপগুলোও বিশ্লেষণ করেনি। এ বছরের ২৪ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারের ইমেইলে একই বিভাগের শিক্ষক ড. তানজিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন। অভিযোগপত্রে তিনি শিক্ষক জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং করে ফলাফল খারাপ করিয়ে দেয়ার কথা উল্লেখ করেন। অভিযোগে বলা হয়, ওই শিক্ষার্থী দেশের বাইরে অবস্থান করায় সশরীরে হাজির হয়ে অভিযোগ জমা দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তাই তিনি উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরে ইমেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। পাশাপাশি তিনি তার সঙ্গে ঘটে যাওয়া সব অন্যায়ের বিচার চেয়েছেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য